ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৬:১৮
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর দুইজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার সকালে উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে নবীনগর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। গজারিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শাহীনুর বেগম (৪৫) মারা যান। এ ঘটনায় অপর দুই যাত্রী শাহিন (৪০) ও আবুল কালাম (৬০) গুরুতর আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হতাহতরা জেলার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।