জনগণের সম্পৃক্ততা না থাকলে আন্দোলন সফল হয় না : শাজাহান খান

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২১:৩৫
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা না থাকলে সে আন্দোলন কোন দিন সফল হয় না।
 
তিনি বলেন, কোন আন্দোলন জনগণের স্বার্থে জড়িত না থাকলে সেই আন্দোলন জনগণ কখনই গ্রহণ করে না। মানুষের নিজস্ব দাবী না থাকলেও সে আন্দোলনও কখনই সফল হবে না।
 
শাজাহান খান শুক্রবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়া কলেজের গেট উদ্বোধন শেষে এ কথা বলেন।
 
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে ভুল করেছে, তা এখন মর্মে মর্মে উপলদ্ধি করছে। তাই এখন ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সকল নির্বাচনে অংশগ্রহণ করছে।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, চরমুগরিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা প্রমুখ।