রামপুরায় যুবককে গুলি করে হত্যা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ০৮:৩৯
রাজধানীর পূর্ব রামপুরায় এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম বাশাই ফকির (২৬)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ীবাজার দূরবীন কেবলের অফিসের সামনে এ ঘটনা ঘটে। 
 
মৃতদেহের বুকের ডানপাশে ও বাম পাশে গুলিবিদ্ধ এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। বাশাই ফকির মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিটি খান গ্রামের রুস্তম ফকিরের ছেলে।
 
দূরবীন কেবলস’র এক কর্মচারী মো. নোমান জানান, তারা অফিসের ভেতরের সিসি ক্যামেরার মনিটরে দেখতে পান কয়েকজন রাস্তার ওপর এক যুবককে মারধর করছে। এ সময় তিনি অফিস থেকে সহকর্মী রাসেলকে সঙ্গে নিয়ে বাইরে যান। তখন দেখেন গুলিবিদ্ধ অবস্থায় বাশাই ফকির রাস্তায় পড়ে আছেন। এরপর তারা তাকে ঢামেকে নিয়ে যায়।