মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:৪১

বিজয় চ্যাটার্জী

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য বিজয় চ্যাটার্জীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ মার্চ বুধবার বিকাল ৪টায় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদীস্থ ‘চ্যাটার্জী স্মৃতিসৌধ’ প্রাঙ্গণে এক স্মরণসভা, কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ জাবেদ হোসেন, চেয়ারম্যান, পলাশ উপজেলা পরিষদ পলাশ নরসিংদী, বিশেষ অতিথি অধ্যাপক কামরুল ইসলাম গাজী, চেয়ারম্যান, জিনারদী ইউনিয়ন পরিষদ, পলাশ, নরসিংদী।

শওকত জামিল খান

বিশিষ্ট ফটোসাংবাদিক শওকত জামিল খান-এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ মার্চ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ জোহর বাজার রোড, জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদ্রাসায় কোরান খতম ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবারের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। দি ডেইলি স্টার পত্রিকার   জ্যেষ্ঠ ফটোসাংবাদিক শওকত জামিল খান এই দিনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।