ভারতে বিমানের ভেতরে বোমা আছে এমন আতঙ্কে একটি বিমান নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার বিমানটি ভুবনেশ্বর থেকে মুম্বাই যাচ্ছিল।
বিমানের সব যাত্রীরা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন এবং সবাই নিরাপদে আছেন। বিমানে কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। জানুয়ারির ২৬ তারিখ ভারতের প্রজাতন্ত্রের দিবসের আগে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে ভারত। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ শুক্রবার ১৪ জন আইএস সন্দেহভাজনকে আটক করেছে। গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন অংশে বড় ধরণের জঙ্গি হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। ডিএনএ।
