আফ্রিকার দেশ তানজানিয়ায় কলেরা ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে দেশটিতে গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ২২২ জন কলেরার আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে গত ছয় মাসে ১৪ হাজারেরও বেশি মানুষ কলেরার চিকিৎসা নিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ জানিয়েছে রোগটির প্রাদুর্ভাব স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর কারণে দেশটির অর্থনীতিও হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে সংস্থা দুটি।
কলেরার কারণ হিসেবে দূষিত পানিকে দায়ী করছেন গবেষকরা। দেশটিতে অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার রোগটি ছড়িয়ে পড়তে সহায়তা করছে। উপযুক্ত চিকিৎসা না করা হলে কয়েক ঘণ্টার মধ্যেই কলেরা রোগীর মৃত্যু হতে পারে। সূত্র: আল জাজিরা
