কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মসম্পাদন চুক্তি পর্যালোচনা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:৪১

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পর্যালোচনা এবং ২০১৯-২০ অর্থবছরের এপিএ প্রণয়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার গাজীপুরস্থ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের গবেষণা উইং এ কর্মশালার আয়োজন করে।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হুমায়রা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. বাবু লাল নাগ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. লুত্ফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা উইং-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. হুমায়রা সুলতানা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় সবার আগে দরকার দক্ষ প্রশাসন। সরকার প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর জন্য ২০১৪-১৫ অর্থবছরে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রথম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রণয়ন করে। এ পর্যন্ত যতগুলো এপিএ প্রণয়ন করা হয়েছে তার মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অবস্থান ভালো। আগামী ডেলটা প্লানকে কেন্দ্র করে আমাদের ২০১৯-২০ অর্থবছরের এপিএ-র লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়ন করতে হবে।