‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অবৈধ হবে না’

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২০:১৯
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ‘বিচারপতিদের অবসরের পরে রায় লিখার কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অবৈধ হবে না।’
 
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরের সম্প্রসারণ কাজের বহুতল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
এ সময় মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরার জন্য সুধী সমাজের প্রতি আহ্বান জানান।
 
মন্ত্রী এলাকার জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করবেন।’
 
এতে কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী গোপাল চন্দ্র সাহা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক শ্রী নেপাল চন্দ্র সাহা।
 
এতে অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী দিলিপ কুমার রায়, মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র দাস, কসবা মিলন সংঘের সাধারণ সম্পাদক শ্রী গৌর চন্দ্র সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা শিক্ষিকা বিউটি রাণী সাহা বক্তব্য রাখেন। এতে শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী খোকন চন্দ্র রায় স্বাগত বক্তব্য রাখেন।
 
এতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী,  কাজী মো. আজহারুল ইসলাম, আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রী গোপাল চন্দ্র সাহা মন্দিরের সম্প্রসারণ কাজে বহুতল ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকার চেক প্রদান করেন।