প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবার বিকেলে রাজধানীর পুরান ঢাকায় হোসেনি দালান এলাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এম এ আজিজের বাসায় যান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটার দিকে মরহুম আওয়ামী লীগ নেতার বাসায় যান এবং সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।
প্রধানমন্ত্রী মরহুম এম এ আজিজের মরদেহের প্রতি তার শেষ শ্রদ্ধা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে শরীক হন। শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও এর মহানগর শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এম এ আজিজ শনিবার দুপুরে হৃদরোগে আত্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
