ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠানাম‍া ব্যাহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১০:২০
ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানাম‍া ব্যাহত হচ্ছে। বিমানবন্দর থেকে যেমন নির্ধারিত সময়ে কোনো ফ্লাইট উড়তে পারছে না, তেমনি নামার চেষ্টা করে ব্যর্থ হয়ে আকাশে চক্কর দিতে হচ্ছে একাধিক ফ্লাইটকে। 
 
বিমানবন্দর সূত্র বলছে, রবিবার ভোরে নির্ধারিত একাধিক ফ্লাইট শাহজালালে নামতে ব্যর্থ হয়ে এখনও আকাশে উড়ছে। এছাড়া, যে ফ্লাইটগুলোর ভোরে ঢাকা ছেড়ে যাওয়ার কথা সে ফ্লাইটগুলোকেও ওড়ার সময় পেছাতে হয়েছে।
 
যেমন- রবিবার দুবাইয়ের এফজেড৫৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ১৬ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসে। ভোর ৬টা ২ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে নামার কথা থাকলেও কয়েক দফায় চক্কর দিয়ে ব্যর্থ হয়ে উড়ে যেতে দেখা গেছে নারায়ণগঞ্জের আকাশে।