দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল পৌনে নয়টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে সকাল সোয়া সাতটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম সকালে জানান, দুই ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোর মধ্যে খানজাহান আলী, শাহজালাল ও কপোতী নামে তিনটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এগুলোতে ৪০টির মতো যানবাহন আটকা ছিল।
