তামিলনাড়ুতে ৩ মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১১:৪৮
 
ভারতের তামিলনাড়ুর ভিল্লুপুরাম জেলায় তিন মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তাদের কলেজের কাছের একটি খামামের কূপ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বলছে ঐ তিন ছাত্রী আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 
ঐ তিন নারী ভিল্লুপুরামের এসভিএস মেডিকেল কলেজ অব নিউরোপ্যাথি অ্যান্ড ইয়োগা সায়েন্সের স্নাতক শ্রেণির ছাত্রী  ছিলেন। এটি চেন্নাই থেকে ২০০ কিলোমিটার দূরে।
 
পুলিশ দাবি করেছে, তারা একটি সুইসাইড নোট পেয়েছে। এতে কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিশেষ করে চেয়ারপারসনকে দায়ী করা হয়েছে।
 
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, কলেজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করেছে। শিক্ষার্থীদের তাদের মৌলিক চাহিদাগুলোর জন্য কিভাবে ঝামেলা পোহাতে হয়েছে সেগুলো সুইসাইড নোটে লেখা আছে।
 
পুলিশের জেলা সুপারিন্টেন্ডেন্ট নরেন্দ্র নাইর বলেছেন, আমার এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি। আমরা এই বিষয়ে তদন্ত করছি।
শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের হয়রানি করেছে।
 
নিহত এক ছাত্রীর বাবা বলেছেন,  এটা হত্যা, আত্মহত্যা হয়। ভিল্লুপুরাম হাসপাতালে নয়, চেন্নাইয়ে আমরা ময়নাতদন্ত করতে চাই।
 
অন্য এক শিক্ষার্থীর আত্মীয় বলেছেন, কলেজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের হয়রানি ও অত্যাচার করেছে।