সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমান বেতনভাতা বাড়ানোসহ চার দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন গ্রামপুলিশের সদস্যরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সকাল থেকে এই অবস্থান ধর্মঘট চলছে।
‘বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের’ ব্যানারে পাঁচ শতাধিক গ্রাম পুলিশ এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
ইউনিয়নের মহাসচিব এম এ নাছের জানিয়েছেন, আগামী ২৩ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা প্রতীকী অনশন করা হবে। আমাদের দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
IMG0
জেলা কমান্ডার তালেব বলেছেন, আমরাও পুলিশ, আনসার বাহিনীর মতো কাজ করছি। আমাদের চতুর্থ শ্রেণির মর্যাদা দিলে অন্তত ছেলেমেয়ে নিয়ে বাঁচতে পারব।
তাদের দাবিগুলো হচ্ছে- গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনুরূপ বেতন স্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ-আনসার বাহিনীর মতো রেশনের ব্যবস্থা করা। এছাড়া গত ৪ মে ‘গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা’ বাতিল করে হাই কোর্টের রায় বহাল রাখার দাবিও জানানো হয়।
