সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করার দাবি জানিয়েছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার কল্যাণ পরিষদ’ ও ‘চাকুরিজীবী মুক্তিযোদ্ধা ফোরাম’ এই দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বীর বিক্রম বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬৫ বছর হওয়া উচিত। মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদার সঙ্গে রাষ্ট্রে সম্মান-মর্যাদা জড়িত। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬৫ করতে হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে চাকরিজীবি মুক্তিযোদ্ধা ফোরামের সমন্বয়ক হেদাযেতুল বারী ও ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
