নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ যখন অপরাধ করে, সেই অপরাধের যখন প্রতিক্রিয়া হয় তখন তারা নিশ্চুপ হয়ে যায়। তেমনি বিএনপি-জামায়াত এখন রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে।
রবিবার দুপুরে মাদারীপুর শহরের ইউআই সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ২০০ জনের মতো পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা সদস্যদের প্রতিকী বিচার আমরা করবো। ২৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল হবার কারণে ২৬ মার্চ আমরা সোহরাওয়ার্দী উদ্যান পাব না । তাই আমাদের কর্মসূচি ৩১ মার্চ নির্ধারণ করেছি। শুধু বিচার নয় আমাদের হিস্যা আমরা দাবি করবো।
তিনি বলেন, ১৯৭০ সালে প্রলংকারী ঘূর্ণিঝড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান দক্ষিনাঞ্চল লণ্ড ভণ্ড হয়েছিল। বিশ্বের বহুদেশ আমাদের সাহায্য ও সহয়োগিতা করেছিল । এমনকি নগদ অর্থ দিয়ে সাহায্য করেছিল। সেই টাকা ও সাহায্য করাচির হাবিব ব্যাংকে জমা রয়েছে। আবিলম্বে সে টাকা আমরা ফেরৎ চাই।
