তেজগাঁওয়ে বস্তিতে আগুন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২০:৩৩
রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনির পাশে বস্তিতে আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। রবিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
 
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক জানান, সন্ধ্যা ৬টার দিকে বস্তিতে রাসেল ক্লাবের পাশে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
IMG0
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির তথ্য জানা  যায়নি। কেরসিনের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।