নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়েছেন নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধূ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নূরুন্নবী পলাতক রয়েছেন। নাজমা লালমনিরহাটের কালীগঞ্জ থানার লতাবড় গ্রামের বাসিন্দা।
রবিবার ফতুল্লার ভুঁইগড়ের পশ্চিমপাড়া এলাকার ভাড়া বাসা থেকে নাজমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নাজমা ফতুল্লার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশের ধারণা, নূরুন্নবীই নাজমাকে হত্যা করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
