ভেনিজুয়েলা থেকে সব কূটনীতিকদের প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০০:৪৯

 

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভেনিজুয়েলায় অবস্থান করা তাদের সব কূটনীতিককে প্রত্যাহার করা হবে। দেশটির পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। তবে কবে থেকে প্রত্যাহার শুরু হবে সেই বিষয়ে কিছু জানায়নি পররাষ্ট্রমন্ত্রণালয়। এদিকে ভেনিজুয়েলায় বিদ্যুত্ সংকট চরম পর্যায়ে পৌছেছে। গতকাল ছয় দিনে পড়েছে ব্ল্যাকআউটের ঘটনা। সরকার ‘স্টেট অব অ্যালার্ম’ জারি করেছে। গতকাল ফের স্কুল-কলেজ ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট মাদুরোর সরকার। -রয়টার্স