স্মার্টফোন বাজারে খুব একটা পরিচিতি নেই প্যানাসনিকের। তবুও এই বাজারে দাঁড়ানোর চেষ্টায় ক্ষান্ত দেয়নি ইলেকট্রনিক পণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান। কিছুদিন আগে প্রতিষ্ঠানটি ইলুগা মার্ক নামের উচ্চপ্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নতুন এক স্মার্টফোন আনে। খুব একটা সাড়া ফেলতে পারেনি এই ডিভাইস। তবে প্যানাসনিকের উপস্থিতি জানান দিয়েছে।
আর এতেই অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠানটি ‘ইলুগা টার্বো’ নামের একটি স্মার্টফোন এনেছে। ডিভাইসটি আপাতত ভারতের বাজারে উন্মুক্ত করা হয়েছে।
নীল রঙের স্মার্টফোনটি ই-কমার্স প্রতিষ্ঠান স্ন্যাপডিল থেকে কেনা যাবে। এর জন্য খরচ পরবে ১০ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ হাজার ৮ টাকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
ইলুগা টার্বো’তে ১২৮০–৭১০ পিক্সেল রেজ্যুলেশনের আসাহি ড্রাগনট্রালি গ্লাসে মোড়ানো ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ৫ দশমিক ১ ললিপপ ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিমের এই ফোনে ১ দশমিক ৫ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর রয়েছে।
৩ জিবি র্যামের এই ডিভাইসে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধা রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও অনেক বাড়ানো যাবে।
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য এলইডি ফ্লাশের ১৩ মেগাপিক্সেল (এমপি) রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এছাড়া স্মার্টফোনটি ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সমর্থন করবে।
