চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১১:০১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলেজপাড়া থেকে ২৭২টি ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৬। রবিবার দিবাগত রাত ৯টার দিকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। সোমবার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।
 
আটককৃতরা হলো, আলমডাঙ্গার বন্দরভিটা গ্রামের খবিরউদ্দিনের ছেলে নাজমুল হক ওরফে নাজিম (৩০) ও পাবনা জেলার ঈশ্বরদীর ডাসুরিয়া গ্রামের নূরুল আমিনের ছেলে রুবেল হোসেন ওরফে রনি (৩২)। 
 
তাদের কাছ থেকে ৮২ হাজার ৬০০ টাকা মূল্যের ২৭২টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ হাজার ৮৮০ টাকা, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দুই যুবককে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।