যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে সড়ক দুর্ঘটনায় লেচু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লেচু মিয়া উপজেলার জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর (বলবল) এলাকার বাসিন্দা উস্তার উল্ল্যার ছেলে।
যুক্তরাজ্যে বসবাসরত পরিবারের সদস্যরা জানান, লেচু মিয়া তার মালিকানাধীন রেস্তোরা থেকে কাজ শেষে প্রাইভেট কার যোগে বার্মিংহাম শহরের বাসায় ফেরার পথে নিউপুট এলাকার ৪১মটর ওয়েতে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই লেচু মিয়া প্রাণ হারান।
