বাড্ডায় ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ৩

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১২:২১
রাজধানীর বাড্ডা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি জানান, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ। 
 
তিনি জানান, দুপুর ১টায় আগারগাঁওয়ে র‌্যাব-২ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।