সই জাল করে অর্থ আদায়ের অভিযোগে তারানার মামলা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৭:১২
 
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পক্ষে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাকে। রবিবার সকালে এ মামলা দায়ের করা হয়। 
 
শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, তারানা হালিমের পক্ষে তার সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী বাদী হয়ে এ মামলা করেছেন।  
 
IMG0
 
মামলার এজাহারে বলা হয়, তারানা হালিম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি। তার নাম, পদবি ও সই জাল করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানা কর্মসূচির নামে অরুণ সরকার রানা চাঁদা আদায় করেন।