চান্দিনায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৬:০৭
 
কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে বিল্লাল হোসেন রুবেল ও ইব্রাহীম নামে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং-কাটাখোলা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করেন। 
 
আটককৃতরা হলেন- বিল্লাল হোসেন রুবেল (২৪) ও ইব্রাহীম (২৮)। 
 
চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, রাতে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। রাত আনুমানিক সোয়া একটায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল নেওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
 
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।