পরশ হত্যা মামলা: গ্রেফতার জুয়েলের স্বীকারোক্তমূলক জবানবন্দি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:০৫
ঘোড়াঘাট থানা পুলিশ শিশু পরশ হত্যা মামলা অন্যতম আসামি জুয়েলকে (২৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, ১৩ই নভেম্বর সন্ধ্যায় ঘোড়াঘাট কাদিমনগর কালিপুজা মন্দির থেকে শিশু পরশকে একই গ্রামের জিল্লুর ও মামুন অপহরণের পর হত্যা করে। ওই দিন রাতেই পরশের বাবা কেশব চন্দ্র বাদী হয়ে জুয়েল, তার বড় ভাই জিল্লুর রহমান, বুলেট, ফিরোজ কবিরসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।
 
ঢাকায় পুলিশের হাতে আটক মামলার অন্যতম আসামি মো. জুয়েল (২৭) রবিবার রাতে দিনাজপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান ১০ লাখ টাকা মুক্তপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে। মো. জুয়েল ঘোড়াঘাট পৌর শহরের কাদিমনগর মহল্লার এহিয়ার ছেলে।
 
শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ কবির অভিযান চালিয়ে জুয়েলকে ঢাকায় গ্রেফতার করে।
 
ইমতিয়াজ কবির জানান, শনিবার রাতে জুয়েলকে গাজিপুর জেলার জয়দেবপুর থানার রাঘের বাজার শালবাগন থেকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রোজাউল বারীর আদালতে জুয়েল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।