বিমানবন্দরে ৩৩ কেজি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১১:৪৫
 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি বিমান থেকে ৩৩ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত সোয়া এগারোটার দিকে এই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
 
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, মালয়েশিয়া থেকে আসা মেলিন্দো এয়ারের সিট কাভারের নিচে থেকে এই স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।