রাজধানীর হাজারীবাগে সোহাগ হোসেন নামে এক বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে হাজারীবাগের খলিল সর্দার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত সোহাগ সাভারের বাসিন্দা।
অনিকের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকালে সাভার থেকে ঢাকায় আসে অনিক। হাজারীবাগের খলিল সর্দার মার্কেটের বিপরীতে জব্বার স্টোর থেকে তিনি দুই লাখ তুলে বের হন। এসময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন এসে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, অনিকের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জহির নামে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিত্সা নেয়ার পর সোহাগ হাসপাতাল ছেড়ে গেছেন।
