নোয়াখালীতে শিশুসহ গুলিবিদ্ধ ৩

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৪:৪৭
 
নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- বেলাল হোসেন (২২), মো. হাসান (১০) ও রিয়াদ হোসেন রাসু (১৫)।
 
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম, রাত সাড়ে আটটার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে পদিপাড়া বাজারে এসে গুলি করে পালিয়ে যায়। কারা এবং কী কারণে হামলা করেছে তা জানা যায়নি। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতালে আবাসিক চিকিত্সক ফরিদ উদ্দিন জানান, শিশু হাসানের পা, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে এবং অন্যদের হাতে-পায়ে গুলি বিদ্ধ হয়েছে।