পঞ্চগড়ে মেছো বাঘ উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:২৪
পঞ্চগড় সদর উপজেলার টিটিহি পাড়া থেকে বুধবার দুপুরে একটি মেছো বাঘটি উদ্ধার করা হয়েছে। বাঘটি বর্তমানে পঞ্চগড় বন বিভাগের হেফাজতে রয়েছে। 
 
জানা গেছে, মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার মোবারক হোসেনের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মেছো বাঘটি ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত মেছো বাঘটিকে উদ্ধার করে জেলার সদর উপজেলার টিটিহি পাড়া এলাকার নকিবুলের বাড়িতে বেঁধে রাখে। 
 
খবর পেয়ে বন বিভাগ পঞ্চগড় রেঞ্জের কর্মকর্তারা বুধবার দুপুরে সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক প্রধানকে সঙ্গে নিয়ে মেছো বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসে।