সন্ত্রাসবাদ মোকাবেলায় বিতর্কিত আইন পাশের আগে পদত্যাগ করেছেন ফ্রান্সের বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান তবিরা। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অভিযুক্তদের নাগরিকত্ব কেড়ে নিতে নতুন আইন পাশ করতে যাচ্ছে ফরাসী পার্লামেন্ট। খুব শিগগিরই ভোটাভুটির জন্য বিলটি তোলা হবে।
বিভিন্ন বিতর্কিত আইনের বিরোধিতা করার জন্য সুপরিচিত ক্রিস্টিয়ান তবিরা। গত ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর নাগরিকত্ব ছিনিয়ে নেয়া সংক্রান্ত পাশ করতে ব্যবস্থা নেয়া হয়।
পদত্যাগ করার পর টুইটারে ক্রিস্টিয়ান তবিরা লিখেছেন, 'কখনো প্রতিবাদ করার জন্য থাকতে হয় আবার কখনো প্রতিবাদ হিসেবে ছেড়ে যেতে হয়।' সূত্র: বিবিসি
