উজবেকিস্তানে বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে সভা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২১:০৯
উজবেকিস্তানে তাসখন্দ টুরিজম প্রফেশনাল কলেজের উদ্যোগে মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের পর্যটন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় ।
 
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি, কলেজের পরিচালক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এবং টু্রিজম কলেজের প্রায় তিনশতাধিক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ।
 
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন, বাংলাদেশ, উজবেকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটন শিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, বিভিন্ন সু-স্বাদু খাবার এবং পোশাক শিল্প আজ বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছে । পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রভ ফরেস্ট ও রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশে রয়েছে।
 
অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত স্লাইড প্রদর্শন, পর্যটনের ওপর নির্মিত  ‘বিউটিফুল বাংলাদেশ’  প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের খাবার রন্ধন প্রণালী সরাসরি প্রদর্শন করা হয়। রন্ধনকৃত খাবার উপস্থিত সবার মাঝে পরিবেশন করা হয়। এছাড়াও বাংলাদেশের পর্যটনের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পূরুস্কার বিতরণ করা হয় ।