প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দেশ সেরা কামারুল আরেফিন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৩৮

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।  বুধবার (১৩ মার্চ) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এক সম্মাননা পদক প্রদান  করেছেন। 

ইতিপূর্বে কামারুল আরেফিন জেলা, এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি রাষ্ট্রীয়ভাবে দেশ সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 

আরো পড়ুন: কর্মবিরতিতে অচল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

কামারুল আরেফিন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই, স্কুল ড্রেস, কাব ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমীক ভবন নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, বেঞ্চ, ল্যাপটপ,  ইন্টারনেট সংযোগ, পর্যাপ্ত শিক্ষকসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।

২০১৮ সালে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদকে ভূষিত হন।

ইত্তেফাক/অনি