ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০৯:৫৮
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম বিভূতিভূষণ বৈদ্য (৭০)।  
  
বুধবার সন্ধ্যায় নগরীর পলক গ্রাউন্ড এলাকায় পোস্তার পাড় সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পেছনে তার মৃত্যু হয়। 
  
রাত ৯টার দিকে রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যরা নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 
  
নিহত বিভূতিভূষণ বৈদ্য নগরীর দেওয়ান বাজার এলাকার আদালত কলোনির বাসিন্দা। নগরীর দিদার মার্কেট এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে।  
  
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু বিমল নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।