অর্থ পাচারের অভিযোগে আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরকে জিজ্ঞাসবাদ করছে মুসা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার অনুসন্ধান কর্মকর্তা ও দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
গত ১৩ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও অসুস্থতা দেখিয়ে সময়ের আবেদন করেন মুসা বিন শমসের। পরবর্তীতে তাকে ২৮ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে প্রিন্স মুসার বিপুল পরিমাণ সম্পতের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
