পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক হারুন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২২:৪৬
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে ঘোষিত ৭৩ সদস্যস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কমিটিতে সহসভাপতি হয়েছেন রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিএমপি’র যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) এর কমান্ড্যান্ট মো. মীজানুর রহমান এবং উপ কমিশনার (গোয়েন্দা-উত্তর) শেখ নাজমুল আলম।
কোষাধ্যক্ষ হয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-সংস্থাপন) মো. আমিনুল ইসলাম। আইজি’র স্টাফ অফিসার মো. আক্তার হোসেন হয়েছেন সহ-কোষাধ্যক্ষ।
কমিটিতে থাকা পাঁচ যুগ্ম সম্পাদক হলেন- ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম, আবিদা সুলতানা ও ওয়াহিদুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ভারপ্রাপ্ত এআইজি প্রলয় কুমার জোয়াদ্দার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার রিফাত রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান।

এছাড়া ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম মোস্তফা রাসেল হয়েছেন দপ্তর সম্পাদক; সহ-দপ্তর সম্পাদক হয়েছেন ডিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা।

আইন বিষয়ক সম্পাদক হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মাহমুদা আফরোজ লাকী হয়েছেন সহ-আইন বিষয়ক সম্পাদক।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম।

স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. মাহফুজুল ইসলাম এবং ডিএমপির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এম ফয়জুর রহমান সহ-স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক।

জনসংযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদকদের দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম, সহ-জনসংযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ডিএমপির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত (লেনিন)।

মহিলা বিষয়ক সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলি; সহ-মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এপিবিএন’এর অতিরিক্ত আইজি  মো. সিদ্দিকুর রহমান।

এই কমিটির মেয়াদ এক বছর।