টেক্সাসে বিষাক্ত গ্যাসে ১০০ শিক্ষার্থী আক্রান্ত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১০:৩৩
টেক্সাসের দক্ষিণ-পূর্ব অঞ্চল বিওমন্টের একটি স্কুলে কার্বণ মনোঅক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে ১০০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
 
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে বিওমন্টের মারশাল মিডেল স্কুলে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
স্কুলটির বয়লার বিস্ফোরণের কারণে এই বিসাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে তদন্তকারীরা ধারণা করছেন।
 
এদিকে স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ স্থানে নিয়ে গেছে দেশটি ফায়ার সার্ভিস কর্মীরা।