অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৩:১১
অস্ট্রেলিয়ায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়ায় ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। ভিক্টোরিয়া পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
 
শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়ার বেল্লারিন পেনিনসুলায় এ দুর্ঘটনা ঘটে।
 
হেলিকপ্টার থেকে পানির ওপরে তেলের রেখা ও ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
 
ছয় সিটের প্লেনটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।