গাজীপুরের বড়বাড়ী এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর পৌনে ১২টায় কারখানার শ্রমিক ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান।
তিনি বলেন, 'বেলা সাড়ে ১১ টার দিকে গাজীপুরের বড়বাড়ী এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার ৮ তলা ভবনের ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।'
