দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলন শুরু শনিবার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৭:২১
শনিবার থেকে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি’স) অর্জন সম্পর্কিত দুই দিনব্যাপী দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলন শুরু হচ্ছে। এবারের সম্মেলনের মূল দৃষ্টি থাকবে তামাক নিয়ন্ত্রণ প্রচারণা।
 
হোটেল সোনারগাঁয়ে জাতীয় সংসদের সহযোগিতায় ইন্টার পারলামেন্ট ইউনিয়ন (আইপিইউ) এবং তামাক মুক্ত শিশু প্রচারাভিযান কার্যক্রম এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলংকার সংসদের স্পিকাররা অংশ নেবেন। এর আগে জাতিসংঘ গৃহীত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি’স) মেয়াদ শেষে সংস্থাটি ২০১৫ এর সেপ্টেম্বরে নতুন কর্মসূচি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণ করে বলে আইপিইউ সূত্র জানায়। এসডিজিতে ১৬৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
আইপিইউ এবং সদস্য দেশের সংসদের মাঝে বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে এসডিজি কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সুশাসন যেমন স্বতন্ত্র এবং সমাজের সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আইপিইউ সূত্র জানায়।