গাজীপুরের টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোবারক হোসেন (২৮) নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি এলাকার মধু মিয়ার ছেলে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার শাহ জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ।এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মোবারক হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
শুক্রবার দিবাগত রাতে টঙ্গী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।
