জগন্নাথ বিশ্ববিদ্যায়ে (জবি) সাংবাদিক সমিতির সিল ও প্যাড জালিয়াতি করে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে টাকা তুলে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
জানা গেছে, এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রমাণসহ লিখিতভাবে জালিয়াতির অভিযোগ দেয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইমরান আহমেদ ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান তুফান সাংবাদিক সমিতির প্যাড এবং সভাপতি-সেক্রেটারির সিল জালিয়াতি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই এই অভিযোগ দেয়া হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সাংবাদিক সমিতির সিল-প্যাড ও নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি গুরুতর অপরাধ। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। শিগগির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
