নাটোরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১২:১২
নাটোরের বড়াইগ্রামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার সকালে বাহিমালি গ্রামের মন্দিরের পাশে আমগাছ থেকে আবু রায়হান (৪৩) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।
 
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দয়াল কুমার ব্যানার্জি জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা হচ্ছে।
 
রায়হান একই গ্রামের কৃষক মোতালেব হোসেন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।