বরগুনার পাথরঘাটায় চল্লিশ কেজি হরিণের মাংসসহ ফোরকান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে কালিবাড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের আ. জব্বারের ছেলে।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, হরিণের মাংস পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কালিবাড়ি সড়কে অভিযান চালিয়ে ফোরকানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাংস পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
