তুরস্কের পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার তুরস্কের সংবাদ সংস্থা দোগানের প্রতিবেদন বলা হয়, তুরস্কের আইভসিক উপকূলে একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচটি শিশু। এছাড়া আরও ৪৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটি গ্রিসের লেসভস দ্বীপে যাচ্ছিল। নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে দোগান নিউজ আরো জানায়, জীবিত উদ্ধার ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাইপোথারমিয়ার লক্ষণ দেখা গেছে। শরণার্থীদের অধিকাংশই সিরিয়া, আফগানিস্তান ও মিয়ানমারের নাগরিক। গত বছর ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাস প্রত্যাশী সমুদ্র ও স্থল পথে ইউরোপে গিয়েছে। বিপদ সঙ্কুল পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ৩৬০০ জন।
