ডেল ল্যাপটপে ২ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৯:২২
 
২ বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে নতুন মডেলের ডেল ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
 
ইন্সপায়রন ১৫ (৩৫৪২) মডেলের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ৪০০৫ইউ প্রসেসর, ৪ জিবি ডিডিআর থ্রি র‍্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ডিভিডি  রাইটার এবং ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে যার রেজ্যুলুশন ১৩৬৬*৭৬৮ পিক্সেল। ২.২৯ কেজি ওজনের এই ল্যাপটপটির মূল্য ৩২,৫০০ টাকা।