কুমিল্লার লাকসাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওমর ফারুক (৩০) জেলা সদর দক্ষিণ উপজেলার ছোটহাড়গিলা গ্রামের হিরন মিয়ার ছেলে এবং অনিক হোসেন (২৩) একই উপজেলার পোহনকুচা এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
শনিবার লালমাই হাইওয়ে ফাঁড়ির এসআই চন্দন চন্দ্র দাশ বাদী হয়ে একটি মামলা করেছেন।
জানা গেছে, শুক্রবার রাতে লাকসাম থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুইজন। একটি পিকাপভ্যান বিপরীত দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
লালমাই হাইওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
