জাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২১:৩৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।
 
অন্যদিকে সহসভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম-সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’ প্যানেল।
 
শনিবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান শেষে সন্ধ্যা ছয়টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আবুল কালাম।