বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে বিতর্কের জন্ম দিয়েছেন সে কারণে তাকে শাস্তি পেতে হবে।’
শনিবার বিকালে নড়াইলের লোহাগড়ার মোল্যার মাঠে ৬ষ্ঠ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি।
মেনন বলেন, অসম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে সাম্রাজ্যবাদী-মৌলবাদী চক্রান্ত রুখে দিতে হবে। জামায়াত-বিএনপির মদদপুষ্ট হয়ে জঙ্গিরা এদেশে মাথাচাড়া দিয়ে ওঠার পাঁয়তারা চালাচ্ছে। কৃষক-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।
