রাজধানীর কলাবাগানে গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাতে কলাবাগান থানাধীন ২৮/১ গ্রিনরোডের বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আরমান আলী (৪০), গৃহবধূ আফরোজা বেগম (৩৫) ও বিমান (৬) নামের এক শিশু।
কলাবাগান থানার ডিউটি অফিসার সাহেদ বলেন, 'বাসার গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
