কুবির স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু সোমবার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৪:৪৪
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সন্মান) শ্রেণির ১ম বর্ষের ক্লাস শুরু হচ্ছে সোমবার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
 
এ শিক্ষাবর্ষে ১৯টি বিভাগে ১০১০ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির কার্যক্রম এখনও চলছে।
 
উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে আইন অনুষদ খুলে আইন বিভাগ ও সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু করা হয়েছে।